২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র-জনতা কার্যালয়টি ভাঙচুর করেছিল। এবার কার্যালয়ের ফটকের পাশের দেয়াল সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল নূর মোহাম্মদ আয়াস ভাঙচুরের নেতৃত্ব দেন। তারা স্থান ত্যাগ করার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় সেখানে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।
এর আগে গত শনিবার (২১ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের কয়েকজন নেতা কার্যালয়ে এসে জাতীয় পতাকা উত্তোলন করেন।
অভিযোগ প্রসঙ্গে আল নূর মোহাম্মদ আয়াস বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ দলীয় কার্যক্রম চালাচ্ছে, যা তারা মেনে নেবেন না। সে কারণেই কার্যালয় ভেঙে দেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি এটি পাবলিক টয়লেটে পরিণত করার ঘোষণাও দেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
0 Comments