গাজীপুর-৩ আসনে ৫০ কেন্দ্রে এগিয়ে ধানের শীষের বাচ্চু

গাজীপুর-৩ সংসদীয় আসনের ৫০টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এগিয়ে রয়েছেন।

বেসরকারি ফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৪০ হাজার ৪৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোট মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা এহসানুল হক রিকশা প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৯০৮ ভোট।

গাজীপুর-৩ আসনটি শ্রীপুর উপজেলা, গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাওয়াল গড়, পিরুজালী এবং গাজীপুর সেনানিবাস এলাকা নিয়ে গঠিত। এ আসনে একটি পৌরসভা ও দুই উপজেলার মোট ১১টি ইউনিয়ন অন্তর্ভুক্ত রয়েছে।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ৩৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬০ হাজার ১৯০ জন, নারী ভোটার ২ লাখ ৬৭ হাজার ১৬৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭ জন।

এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের মতো গাজীপুর-৩ আসনেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিকভাবে গণনা শুরু হলে ধীরে ধীরে ফলাফল আসতে থাকে।

Post a Comment

0 Comments