সিবি ডেক্স: কক্সবাজারের চকরিয়ার ঈদমনি লাল ব্রিজ এলাকায় মহাসড়কের পাশে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে ছুরিকাঘাতে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
নিহতের নাম বুলবুল আক্তার (২৭), তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের টেকপাড়ার আবদুল গফুরের স্ত্রী। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত দাস বলেন, “নিহতের পেটের দুই পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। স্থানীয়রা বলছেন, মহাসড়কের পাশে এমন লোমহর্ষক হত্যাকাণ্ড এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে।
0 Comments