ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

নওগাঁয় মাদ্রাসার নিয়োগে অনিয়ম ও সুপারের ওপর হামলার ঘটনায় পাল্টাপাল্টি কর্মসূচি

নওগাঁয় মাদ্রাসার নিয়োগে অনিয়ম ও সুপারের ওপর হামলার ঘটনায় পাল্টাপাল্টি কর্মসূচি

নওগাঁর সাপাহারে হাপানিয়া কে এম ফাজিল ডিগ্রি মাদ্রাসার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এবং মাদ্রাসার সুপার আলাউদ্দীন সিরাজীর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে গত রোববার দুটি ভিন্ন দাবিতে পৃথক সময়ে এসব কর্মসূচি পালিত হয়। গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে মাদ্রাসার সামনে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে চলতি নিয়োগ বাতিল ও পুনর্নিয়োগের দাবিতে গ্রামবাসী ও সচেতন নাগরিকদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হাপানিয়া গ্রামের বাসিন্দা ও সচেতন নাগরিকেরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাদ্রাসার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা রক্ষা করা হয়নি। তারা নিয়োগ বাণিজ্যের অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আগের নিয়োগ বাতিল করে পুনরায় স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগের আহ্বান জানান। অন্যদিকে, একই দিন বেলা ১টার দিকে মাদ্রাসার সুপার আলাউদ্দীন সিরাজীর ওপর হামলার প্রতিবাদে একই স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, মাদ্রাসার সুপারের ওপর একটি পক্ষ সংঘবদ্ধভাবে হামলা চালিয়েছে। এ সময় তারা হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থার দাবি জানান। একই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে কয়েক ঘণ্টার ব্যবধানে পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশকে ঘিরে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিয়োগে অনিয়মের অভিযোগ ও সুপারের ওপর হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি। পুরো বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার জোর দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।

সংক্ষেপে:
নওগাঁয় মাদ্রাসার নিয়োগে অনিয়ম ও সুপারের ওপর হামলার ঘটনায় পাল্টাপাল্টি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁয় মাদ্রাসার নিয়োগে অনিয়ম ও সুপারের ওপর হামলার ঘটনায় পাল্টাপাল্টি কর্মসূচি

0 Comments