জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট ভবনের ২৭ তলায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যকার পারস্পরিক সহযোগিতা, বৈশ্বিক ও আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ বিষয় এবং স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়েছে। বৈঠকে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং জাতিসংঘের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রমে বাংলাদেশের ধারাবাহিক অবদান নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অগ্রাধিকারমূলক বিষয়গুলোতে জাতিসংঘের সমর্থন ও সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি তিনি বহুপাক্ষিকতা, আন্তর্জাতিক সহযোগিতা এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। অন্যদিকে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর জোর দিয়েছেন। এই বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা বজায় রাখা এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। এছাড়া বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর একটি বৈঠকও অনুষ্ঠিত হয়।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যকার সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।


0 Comments