সিবি ডেক্স: দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা ২০২৫ সালের মধ্যে একদিনে সর্বোচ্চ। যদিও এদিন নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বিভাগভিত্তিক রোগী ভর্তির তালিকায় বরিশাল বিভাগ শীর্ষে রয়েছে, যেখানে ১৪৯ জন রোগী ভর্তি হয়েছেন।
অন্যান্য বিভাগে চিত্র এমন:
চট্টগ্রাম: ৫৭ জন
ঢাকার বাইরে (ঢাকা বিভাগ): ৬১ জন
ঢাকা উত্তর সিটি করপোরেশন: ৪২ জন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৪৫ জন
রাজশাহী বিভাগ: ৫৪ জন
খুলনা বিভাগ: ২১ জন
বর্তমানে সারা দেশে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালগুলোতে সতর্কতা জারি রয়েছে।
এদিকে গত একদিনে ৩৫৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১০,২৯৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন এবং ৪২ জনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।
0 Comments