ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

কক্সবাজার সরকারি কলেজের নারী হোস্টেলে অভিযান চালিয়ে বিশ হাজার পিস ইয়াবাসহ ছাত্রী গ্রেপ্তার

কক্সবাজার সরকারি কলেজের নারী হোস্টেলে অভিযান চালিয়ে বিশ হাজার পিস ইয়াবাসহ ছাত্রী গ্রেপ্তার

কক্সবাজার সরকারি কলেজের নারী হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ শরীফা নামের এক ছাত্রীকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর থানা পুলিশ। রোববার রাত সাড়ে আটটার দিকে এই অভিযান চালানো হয়। পুলিশ জানিয়েছে, কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় এবং নারী পুলিশ সদস্যদের অংশগ্রহণে দোলনচাঁপা মহিলা হোস্টেলে এই অভিযান পরিচালনা করা হয়। আটক শরীফা কক্সবাজার সরকারি কলেজের গণিত তৃতীয় বর্ষের শিক্ষার্থী। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, আটক শিক্ষার্থীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংক্ষেপে:
কক্সবাজার সরকারি কলেজের নারী হোস্টেলে অভিযান চালিয়ে বিশ হাজার পিস ইয়াবাসহ গণিত বিভাগের এক ছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কক্সবাজার সরকারি কলেজের নারী হোস্টেলে অভিযান চালিয়ে বিশ হাজার পিস ইয়াবাসহ ছাত্রী গ্রেপ্তার

0 Comments