দেশের ইংরেজি শিক্ষার উন্নয়ন এবং শিক্ষক প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ডের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিদল বাংলাদেশে তাদের পরিচালিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। একই সঙ্গে দেশের শিক্ষার উন্নয়নে তাদের অঙ্গীকার এবং শিক্ষা কার্যক্রমে তাদের ভূমিকার কথা তুলে ধরেন। এ ছাড়া আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে তাদের চলমান কর্মসূচিগুলো নিয়েও প্রতিনিধিদলের সদস্যরা আলোচনা করেন। সাক্ষাৎকালে অন্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং সংস্থাটির হেড অব ইংলিশ অ্যান্ড স্কুল এডুকেশন দীপ্তি দাস উপস্থিত ছিলেন।
ইংরেজি শিক্ষার উন্নয়ন এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়াতে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতা চেয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


0 Comments