ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

জাতিসংঘে বিশ্বব্যবস্থার কঠোর সমালোচনা করে হিমালয় জলবায়ু জোট গঠনের প্রস্তাব নেপালের প্রধানমন্ত্রীর

জাতিসংঘে বিশ্বব্যবস্থার কঠোর সমালোচনা করে হিমালয় জলবায়ু জোট গঠনের প্রস্তাব নেপালের প্রধানমন্ত্রীর

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে নিজের অভিষেক ভাষণে বর্তমান বৈশ্বিক ব্যবস্থার কঠোর সমালোচনা করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিশ্বমঞ্চে অস্ত্র ও যুদ্ধের রসদ সরবরাহের স্বাধীনতার তুলনায় কৃষকের দৈনন্দিন সংকটের বৈষম্য তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন তিনি।৩৬ বছর বয়সী এই সরকারপ্রধান বলেন, আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ অনায়াসে সীমান্ত পেরিয়ে গন্তব্যে পৌঁছালেও নেপালের একজন কৃষক প্রয়োজনের মুহূর্তে ন্যায্যদামে সার বা জ্বালানি সংগ্রহ করতে পারেন না। তিনি অভিযোগ করেন, বর্তমান বৈশ্বিক ব্যবস্থায় যুদ্ধের রসদ সরবরাহের ব্যবস্থা নিখুঁত হলেও মানুষের আহার জোগানোর খাদ্য সরবরাহ ব্যবস্থা মারাত্মক ত্রুটিপূর্ণ।দক্ষিণ এশীয় অঞ্চলের পক্ষ থেকে জলবায়ু ন্যায্যতার জোরালো দাবি জানিয়ে নেপালের প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু উষ্ণায়নে কোনো ভূমিকা না থাকলেও এই অঞ্চল তার কুফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যে যুদ্ধ তারা বাধাইনি, তার মাশুলও দিতে হচ্ছে। গত ২৬ আগস্ট নেপালে স্মরণকালের ভয়াবহ বন্যায় এক হাজার চারশতাধিক মানুষের প্রাণহানির ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষত তাজা থাকতেই বিশ্বনেতাদের বাস্তব পরিস্থিতি অনুধাবনের আহ্বান জানিয়েছেন তিনি।বক্তব্যের শেষাংশে হিন্দুকুশ হিমালয় অঞ্চলের প্রায় ২০০ কোটি মানুষের জলবায়ু সুরক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে নেপাল, ভারত ও চীনের যৌথ নেতৃত্বে হিমালয় জলবায়ু সহনশীলতা ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব পেশ করেন বালেন্দ্র শাহ। এই কাঠামোর মাধ্যমে দেশগুলো কৃত্রিম উপগ্রহের ডেটা ও রিয়েল-টাইম তথ্য আদান-প্রদান করতে পারবে বলে জানান তিনি। এ সময় সম্প্রতি নেপালের ভয়াবহ বন্যার পর ভারত, চীনসহ যেসব দেশ, জাতিসংঘ এবং মানবিক সাহায্য সংস্থা দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।

সংক্ষেপে:
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বব্যবস্থার সমালোচনা করে নতুন জলবায়ু জোট গঠনের প্রস্তাব দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।
জাতিসংঘে বিশ্বব্যবস্থার কঠোর সমালোচনা করে হিমালয় জলবায়ু জোট গঠনের প্রস্তাব নেপালের প্রধানমন্ত্রীর

0 Comments