ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

ফ্যাসিস্টদের তৎপরতা রোধ ও করোনাকালের দুর্নীতি তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সংসদীয় কমিটির পরামর্শ

ফ্যাসিস্টদের তৎপরতা রোধ ও করোনাকালের দুর্নীতি তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সংসদীয় কমিটির পরামর্শ

ফ্যাসিস্টদের তৎপরতা বিষয়ে সজাগ দৃষ্টি রাখা এবং হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক রাখতে পর্যাপ্ত জনবল নিয়োগের সুপারিশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে কমিটির সভাপতি এস এম রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এটি ছিল প্রথম বৈঠক। বৈঠক সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলের বিভিন্ন অনিয়ম এবং বিশেষ করে করোনাকালের দুর্নীতির বিষয়গুলো নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। এসব অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে কি না, তা জানতে চাওয়ার পাশাপাশি তদন্ত না হয়ে থাকলে দ্রুত তা খতিয়ে দেখার সুপারিশ করা হয়। পাশাপাশি সরকারি হাসপাতালে আউটসোর্সিং পদ্ধতি বাতিলের পক্ষেও মত দিয়েছেন কমিটির বেশ কয়েকজন সদস্য। বৈঠকে ডেঙ্গু প্রতিরোধ, পরিবার পরিকল্পনা কার্যক্রম, গর্ভবতী মায়েদের চিকিৎসা, বাল্যবিবাহ রোধ, স্কুল স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম এবং স্যাটেলাইট ক্লিনিক শক্তিশালী করাসহ সার্বিক স্বাস্থ্যসেবার মান বাড়ানোর ওপর জোর দেওয়ার পরামর্শ দেওয়া হয়। অন্যদিকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়েছে যে, সরকারের কাছে বিভিন্ন প্রয়োজনীয় টিকার পর্যাপ্ত মজুত রয়েছে এবং অতীতে বন্ধ হয়ে যাওয়া পরিবার পরিকল্পনা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার পরিধি বৃদ্ধি এবং জেলা সদর হাসপাতালগুলোতে আইসিইউ, ডায়ালাইসিস সেন্টার, ক্যানসার, কিডনি ও হৃদ্‌রোগ চিকিৎসাকেন্দ্র স্থাপনের কাজ চলমান রয়েছে। বৈঠকে কমিটির সদস্য হিসেবে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিত, মো. আব্দুস সালাম, আবু মনসুর সাখাওয়াত হাসান, ইকরামুল বারী, মো. আনোয়ারুল হক, শামীম আরা বেগম, আব্দুল বারী সরদার ও মাহমুদা আলম অংশ নেন।

সংক্ষেপে:
ফ্যাসিস্টদের তৎপরতা নিয়ে সজাগ থাকা এবং করোনাকালের দুর্নীতি তদন্তের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।
ফ্যাসিস্টদের তৎপরতা রোধ ও করোনাকালের দুর্নীতি তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সংসদীয় কমিটির পরামর্শ

0 Comments