ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

রাজধানীর ন্যাম ভবনে সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

রাজধানীর ন্যাম ভবনে সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে মরদেহটি গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে আসছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সংক্ষেপে:
রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক টিম আসছে।
রাজধানীর ন্যাম ভবনে সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

0 Comments