কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। বুধবার (১ আগস্ট) দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার এসআই তারেক আকাশ। আটককৃতরা হলেন—ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার মেসিডেঙ্গী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে রমজান আলী (৩৭), নওগাঁ জেলার পত্নীতলা থানার পাটিছড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আবুল হোসেন (৪৩) এবং চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কালীকৃষ্ণনগর গ্রামের মৃত আলী নেওয়াজের ছেলে মো. শাহ আলম (৪৫)। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বীরচন্দ্রনগর আলীম মাদ্রাসার সামনে একটি সন্দেহভাজন কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় কাভার্ডভ্যান থেকে ১৬ কেজি গাঁজাসহ মো. রমজান আলীকে আটক করা হয়। এছাড়া থানা পুলিশের পৃথক অভিযানে বাকি মাদকসহ অন্য আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।
কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করে চৌদ্দগ্রাম থানা পুলিশ।


0 Comments