ব্যাচেলর পয়েন্ট খ্যাत জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন চাঞ্চল্য তৈরি হয়েছে। সম্প্রতি তার ৪৫ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার রেশ কাটতে না কাটতেই এবার প্রায় পাঁচ মিনিটের আরেকটি নতুন ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এই নতুন ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই নেটদুনিয়ায় নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। তবে এই ভিডিওটির সত্যতা কিংবা এটি কবে ও কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এর আগে গত ১৭ সেপ্টেম্বর পাভেলের ওই ৪৫ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ্যে আসে। সেখানে অশালীন অঙ্গভঙ্গির পাশাপাশি তাকে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে দেখা যায় বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে। ওই সময় বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা তৈরি হলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেতা সাইদুর রহমান পাভেল নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন। সে সময় গণমাধ্যমকে তিনি বলেছিলেন, ভিডিওতে থাকা ওই নারী তার বান্ধবী, এর বাইরে তাদের অন্য কোনো সম্পর্ক নেই। তবে প্রথম দফার ঘটনার পর এবার প্রায় পাঁচ মিনিটের আরেকটি ভিডিও সামনে আসায় তাকে নিয়ে নতুন করে সমালোচনা শুরু হলেও এ বিষয়ে অভিনেতার পক্ষ থেকে নতুন কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯ এ অংশ নিয়ে দুই বাংলায় পরিচিতি পান সাইদুর রহমান পাভেল এবং ওই প্রতিযোগিতায় তিনি দ্বিতীয় রানারআপ হন। পরবর্তীতে দেশে ফিরে নির্মাতা তপু খানের কট বিহাইন্ড নাটকের মাধ্যমে অভিনয়ে নিয়মিত হন তিনি। তবে তার অভিনয় ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় কাজল আরেফিন অমি পরিচালিত আলোচিত ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট। এই নাটকে জাকির হোসেন নেইমার বা বজরা বাজারের জাকির চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে জনপ্রিয়তা অর্জন করেন এই ছোটপর্দার তারকা।
অভিনেতা সাইদুর রহমান পাভেলের প্রায় পাঁচ মিনিটের নতুন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ বিষয়ে এখনো কোনো বক্তব্য দেননি এই অভিনেতা।


0 Comments