সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন মডেল মেঘনা আলম। গত রোববার ২০ সেপ্টেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। ফেসবুক পোস্টে মডেল মেঘনা আলম দাবি করেন যে, ওই তরুণীকে শেষ পর্যন্ত মেরে ফেলা হয়েছে এবং সমাজ তার অসহায়ত্বের সুযোগ নিয়েছে। তিনি আল্লাহর কাছে মরিয়ম খাতুনের জান্নাত নসিব এবং তার প্রতি ইনসাফ করার প্রার্থনা জানান। এছাড়া ওই পোস্টে মেঘনা আলম আরও অভিযোগ করেন যে, জামায়াতে ইসলামীর কথিত কার্যক্রমের সমালোচনা করা এবং বিএনপিকে সমর্থন করার কারণে তাকে টার্গেট করে ভুয়া সংবাদ, ভিডিও, স্ক্রিনশট ও বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। তার ভাষ্যমতে, উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার মাধ্যমে একজন নারীর সম্মানহানি করা হচ্ছে এবং বিষয়টি নিয়ে অনেকে হাসাহাসি করছেন। যারা মিথ্যা ছড়াচ্ছেন এবং একজন নারীর অসহায়ত্বকে বিনোদনে পরিণত করছেন, তাদের বিরুদ্ধে দুনিয়া ও আখিরাতে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়েছেন মেঘনা আলম।
সাবেক এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মৃত্যু নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মডেল মেঘনা আলম। একইসঙ্গে তাকে নিয়ে গুজব ছড়ানোরও অভিযোগ তুলেছেন তিনি।


0 Comments