রাজধানীর কেন্দ্রীয় কার্যালয় থেকে কক্সবাজার জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল এবং যুগ্ম-সম্পাদক মোহাম্মদ হোসাইন মাসুসহ পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে এই আটকের ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, আটক হওয়া বাকি তিন নেতা হলেন জেলা জাসদের সহ-সম্পাদক মিজানুর রহমান বাহাদুর, জেলা জাসদের সদস্য চকরিয়ার নুরুল আলম এবং খুরুশকুলের জাকির হোসেন। ঢাকায় কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে অংশ নিতে গিয়েছিলেন জাসদের এই নেতারা। শনিবার ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে সভা চলাকালীন পুলিশ অন্যান্য জাসদ নেতাদের সাথে তাদেরও আটক করে। বর্তমানে আটককৃতদের ঢাকার শাহজাহানপুর থানায় রাখা হয়েছে বলে জানা গেছে।
সংক্ষেপে:
ঢাকার কেন্দ্রীয় কার্যালয় থেকে জাসদের পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ। প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে তারা ঢাকায় এসেছিলেন।
ঢাকার কেন্দ্রীয় কার্যালয় থেকে জাসদের পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ। প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে তারা ঢাকায় এসেছিলেন।


0 Comments