ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

পশ্চিমবঙ্গে রোড রোলার চালিয়ে একত্রিশ কোটি টাকার ফেনসিডিল ধ্বংস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে রোড রোলার চালিয়ে একত্রিশ কোটি টাকার ফেনসিডিল ধ্বংস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নেশামুক্ত ভারত-২০২৯ কর্মসূচির অংশ হিসেবে পশ্চিমবঙ্গের কলকাতায় জব্দ করা তিন লাখ ১০ হাজার বোতল ফেনসিডিল ধ্বংস করা হয়েছে। বুধবার কলকাতার নিউটাউনের ইকোপার্ক চত্বরে রোড রোলার চালিয়ে এসব মাদকদ্রব্য ধ্বংস করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধাননগর পুলিশ কমিশনারেটের আয়োজনে এই কার্যক্রমে ধ্বংস করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ৩১ কোটি রুপি। রাজ্য পুলিশ, বিএসএফ এবং পুলিশের বিশেষ টাস্কফোর্সের অভিযানে এসব মাদক জব্দ করা হয়েছিল। এর আগে গত ২ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও বুলডোজার চালিয়ে প্রায় দুই লাখ বোতল ফেনসিডিল ধ্বংস করেছিলেন তিনি। গতকালের কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, পশ্চিমবঙ্গকে মাদকমুক্ত করা তাঁদের সরকারের অন্যতম অগ্রাধিকার এবং এই অভিযান অব্যাহত থাকবে। মাদকাসক্তির ফলে সমাজ ও পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, রাজ্যে মাদকজাতীয় পণ্যের অবৈধ উৎপাদন ও ব্যবসা হতে দেওয়া হবে না। এ বিষয়ে ফেনসিডিল উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান তিনি। একই দিনে বাঁকুড়ায় পুলিশ ও আবগারি দপ্তর যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ ও মাদকদ্রব্য প্রকাশ্যে ধ্বংস করেছে। এদিকে, কলকাতার সল্টলেকের মিলনমেলা প্রাঙ্গণে আয়োজিত পৃথক আরেকটি অনুষ্ঠানে ৩৩টি শিল্পপ্রতিষ্ঠানকে জমি বরাদ্দের চিঠি হস্তান্তর করেন মুখ্যমন্ত্রী। এসব প্রকল্পে প্রায় ৬০ হাজার কোটি রুপি বিনিয়োগ এবং ৬২ হাজার মানুষের কর্মসংস্থান হতে পারে বলে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে। আগামী তিন বছরের মধ্যে এসব প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংক্ষেপে:
পশ্চিমবঙ্গে রোড রোলার চালিয়ে একত্রিশ কোটি টাকার ফেনসিডিল ধ্বংস করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নেশামুক্ত ভারত কর্মসূচির অংশ হিসেবে এই মাদক ধ্বংস করা হয়।
পশ্চিমবঙ্গে রোড রোলার চালিয়ে একত্রিশ কোটি টাকার ফেনসিডিল ধ্বংস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

0 Comments