ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিবের প্রাতরাশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিবের প্রাতরাশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বিশ্ব নেতাদের এক প্রাতঃরাশে অংশগ্রহণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় জাতিসংঘের সদর দপ্তরের নর্থ ডায়ালগ লাউঞ্জে জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেসের আয়োজনে এই প্রাতরাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ব ডালের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীরা এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতিসংঘের মহাসচিবের প্রাতরাশে যোগদানের উদ্দেশ্যে সকাল ৭টা ৫০ মিনিটে হোটেল ত্যাগ করেন। অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর জাতিসংঘের মহাসচিব তাদের অভ্যর্থনা জানান এবং কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রাতঃরাশের কর্মসূচি সম্পন্ন করার পর প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান করবেন। এছাড়া অধিবেশন কক্ষের বাইরে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তার সাক্ষাতের কর্মসূচি রয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের অভিমত, এই প্রাতঃরাশ ও দ্বিপক্ষীয় বৈঠকগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা বর্তমান সময়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, শ্রম অভিবাসন এবং আন্তর্জাতিক বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশ্ব নেতাদের সঙ্গে এই ধরনের অনানুষ্ঠানিক আলোচনার মাধ্যমে এসব ইস্যুতে জোরালো সমর্থন অর্জনের সুযোগ রয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এই ভাষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, এসডিজি অর্জন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় বাংলাদেশের ভূমিকা প্রভৃতি অগ্রাধিকারমূলক বিষয়গুলো তুলে ধরা হতে পারে। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদানের জন্য সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা থেকে নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংক্ষেপে:
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেসের দেওয়া প্রাতঃরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিবের প্রাতরাশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

0 Comments