শহরের ব্যস্ততা থেকে দূরে প্রাকৃতিক পরিবেশে স্বস্তিদায়ক জীবনযাপনের সুযোগ নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লক এক্সটেনশনে গড়ে উঠেছে জেসিএক্স গ্র্যান্ড রেসিডেন্সেস প্রকল্প। বিরল এই আবাসন প্রকল্পে ৯২ কাঠা জমির প্রায় ৬০ শতাংশ খালি রাখা হয়েছে, যেখানে গুরুত্ব পেয়েছে সবুজ প্রকৃতি, আলো-বাতাস এবং লেকের শান্ত পরিবেশ। প্রকল্পটিতে প্রশস্ত অ্যাপার্টমেন্টের পাশাপাশি রয়েছে ২৬০টির বেশি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। বাসিন্দাদের সুবিধার জন্য জিম, সুইমিং পুল, কমিউনিটি হল, টেনিস কোর্ট, জগিং এরিয়া, কেন্দ্রীয় লাইব্রেরি এবং বারবিকিউ স্পেস রাখা হয়েছে। এছাড়া ১০০ ফিট মাদানী এভিনিউ ও ৩০০ ফিট সড়কের সংযোগ থাকায় গুলশান, বারিধারা ও বিমানবন্দর যাতায়াত সহজ হয়েছে। কাছেই রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বসুন্ধরা গলফ এরিনা এবং মসজিদ আল মুস্তাফা। প্রকৃতির সান্নিধ্য এবং আধুনিক সুযোগ-সুবিধার সমন্বয়ে এই আবাসন প্রকল্পটি একটি পরিশীলিত কমিউনিটি গড়ে তোলার উপযোগী করে তৈরি করা হয়েছে।
বসুন্ধরা আবাসিক এলাকায় লেকের ধার ও সবুজের সমারোহে গড়ে উঠেছে জেসিএক্স গ্র্যান্ড রেসিডেন্সেস। প্রকৃতির সান্নিধ্য এবং আধুনিক সুযোগ-সুবিধায় ভরপুর এই আবাসন প্রকল্পে রয়েছে খোলামেলা পরিবেশ ও পরিশীলিত কমিউনিটি জীবন।


0 Comments