ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

নারী ফুটবল টুর্নামেন্ট সফল করতে রংপুর বন্ধুসভার বিশেষ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত

নারী ফুটবল টুর্নামেন্ট সফল করতে রংপুর বন্ধুসভার বিশেষ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত

আসন্ন প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০৬ সফল করার লক্ষ্যে সাংগঠনিক বৈঠক করেছে রংপুর বন্ধুসভা। ২৪ সেপ্টেম্বর প্রথম আলো রংপুর অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। রংপুর বন্ধুসভার সভাপতি সোহেলী শিমুর সভাপতিত্বে বৈঠকে টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, ভলান্টিয়ারদের দায়িত্ব এবং কাজের সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। টুর্নামেন্টের দিন সবাই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন এবং খেলোয়াড়, অতিথি ও দর্শনার্থীদের সঙ্গে সুন্দর আচরণ করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে আলোকচিত্র সাংবাদিক মঈনুল ইসলাম সদস্যদের বিভিন্ন দায়িত্ব ও করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দিয়ে বলেন, সবাইকে দায়িত্ব গুরুত্বসহকারে পালন করতে হবে এবং সবার সঙ্গে সুন্দর ব্যবহার করতে হবে, কারণ এই আয়োজনের মাধ্যমে তারাই রংপুরকে প্রতিনিধিত্ব করবেন। সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, প্রত্যেকের দায়িত্ব গুরুত্বপূর্ণ এবং সবাই নিজেদের মধ্যে সমন্বয় রেখে আন্তরিকভাবে কাজ করলে আয়োজনটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে। এছাড়া বৈঠকে এর আগে অনুষ্ঠিত প্রথম আলো ও শিখোর জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের মূল্যায়ন করা হয় এবং সদস্যরা দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন কি না ও ভবিষ্যৎ কাজের সমন্বয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি টুর্নামেন্টের পর রংপুরের চরাঞ্চলের আলোর পাঠশালাকে ঘিরে একটি ভালো উদ্যোগ নেওয়ার বিষয়ে সদস্যদের কাছ থেকে প্রাথমিক ধারণা নেওয়া হয় এবং এ বিষয়ে একটি ভালো কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সংক্ষেপে:
নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬ সফলভাবে সম্পন্ন করতে সাংগঠনিক বৈঠক করেছে রংপুর বন্ধুসভা। সভায় সার্বিক প্রস্তুতি ও ভলান্টিয়ারদের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।
নারী ফুটবল টুর্নামেন্ট সফল করতে রংপুর বন্ধুসভার বিশেষ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত

0 Comments