আল আকসা মসজিদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ ও আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ইসরায়েল এগিয়ে চলেছে বলে অভিযোগ করেছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খালেদ মেশাল। আল জাজিরার এক প্রতিবেদনে প্রকাশিত বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। খালেদ মেশালের ভাষ্য অনুযায়ী, মসজিদটিকে ৪০ দিনের জন্য বন্ধ রাখাসহ সময়ভিত্তিক বিভাজন এবং উগ্রপন্থি ইহুদি গোষ্ঠীগুলোর প্রবেশের সুযোগ দেওয়ার মতো বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে, যার মাধ্যমে ফিলিস্তিনিদের উপস্থিতি সীমিত করার পাঁয়তারা চলছে। এছাড়া আল আকসার প্রধান স্থাপনাগুলো খালি করে সেখানে স্থানিক বিভাজন তৈরির চেষ্টা চলছে বলেও তিনি দাবি করেন। বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করে হামাসের এই নেতা জেরুজালেম ও আল আকসা রক্ষার্থে প্রতিরোধ ও জিহাদের কৌশল অবলম্বনের ডাক দিয়েছেন। একই সঙ্গে ফিলিস্তিনিদের প্রতি মসজিদে নিয়মিত উপস্থিতি বজায় রাখার আহ্বান জানানোর পাশাপাশি আরব ও মুসলিম বিশ্বকে ফিলিস্তিনের পক্ষে জোরালো ভূমিকা পালনের অনুরোধ জানিয়েছেন তিনি।
আল আকসা মসজিদের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ ও আধিপত্য প্রতিষ্ঠার দিকে ইসরায়েল এগোচ্ছে বলে দাবি করেছেন হামাস নেতা খালেদ মেশাল।


0 Comments