বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে টানা ২৩ সপ্তাহ অবস্থান করে মারায়া কেরির দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দিয়েছেন মার্কিন গায়িকা এলা ল্যাংলি। তাঁর জনপ্রিয় গান চুজিন টেক্সাস এই বিরল রেকর্ড গড়েছে। এর আগে ১৯৯৪ সালে প্রকাশিত মারায়া কেরির অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ ইউ গানটি মোট ২২ সপ্তাহ বিলবোর্ডের শীর্ষে ছিল। তবে বড়দিনের মৌসুম শুরু হলে কেরির গানটি আবার শীর্ষে ফিরে আসার সম্ভাবনা রয়েছে, যার ফলে রেকর্ড পুনরুদ্ধারের সুযোগ তৈরি হতে পারে। বিলবোর্ড হট ১০০-এ চুজিন টেক্সাস গানটির ৪৮ সপ্তাহ পূর্ণ হয়েছে, যার প্রায় অর্ধেক সময় এটি এক নম্বরে ছিল। চলতি সপ্তাহে গানটির অফিশিয়াল স্ট্রিম দুই কোটি ১৮ লাখ হলেও রেডিও এয়ারপ্লে থেকে শ্রোতা বৃদ্ধি পেয়েছে। এছাড়া বিলবোর্ডের স্ট্রিমিং ও ডিজিটাল সং দুই তালিকাতেই গানটি শীর্ষে রয়েছে। এলা ল্যাংলির অ্যালবাম ড্যান্ডেলিয়নও বিলবোর্ড ২০০-এ ভালো অবস্থান ধরে রেখেছে। হট ১০০-এর শীর্ষ দশে ল্যাংলির চুজিন টেক্সাস এক নম্বরে এবং বি হার দশ নম্বরে অবস্থান করছে। চলতি সপ্তাহের বিলবোর্ড হট ১০০-এর শীর্ষ তিনটি স্থানই কান্ট্রি সংগীতের দখলে রয়েছে। সামনে ১৬ নভেম্বর গ্র্যামি পুরস্কারের মনোনয়ন ঘোষণা করা হবে এবং ১৮ নভেম্বর কান্ট্রি মিউজিক অ্যাসোসিয়েশন বা সিএমএ অ্যাওয়ার্ডসে সবচেয়ে বেশি নয়টি মনোনয়ন পেয়েছেন এলা ল্যাংলি।
বিলবোর্ডের শীর্ষে টানা ২৩ সপ্তাহ অবস্থান করে মারায়া কেরির রেকর্ড ভেঙে দিলেন মার্কিন গায়িকা এলা ল্যাংলি। তাঁর জনপ্রিয় গান চুজিন টেক্সাস গড়েছে এই বিরল ইতিহাস।


0 Comments