ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

জামালপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল প্রথম আলো ও বন্ধুসভা

জামালপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল প্রথম আলো ও বন্ধুসভা

স্বপ্ন দেখো জীবন গড়ো স্লোগানে জামালপুরে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৪ সেপ্টেম্বর শহরের শহীদ সাফওয়ান সদ্য মাল্টিপারপাস অডিটোরিয়াম চত্বরে শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়। এতে সহযোগী হিসেবে ছিল জামালপুর বন্ধুসভা। সকাল থেকেই অডিটোরিয়াম প্রাঙ্গণে জেলাজুড়ে ছড়িয়ে থাকা ছয় শতাধিক কৃতী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। বিশাল এই জমায়েত সামলাতে বন্ধুসভার সদস্যরা বিভিন্ন উপকমিটিতে বিভক্ত হয়ে অভ্যর্থনা, নিবন্ধন, আসন বণ্টন ও উপহারসামগ্রী বিতরণের কাজ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করেন। প্রথম আলো এক্সপেরিয়েন্স জোন, ফটো ফ্রেম এবং ডিজিটাল বুথেও শিক্ষার্থীদের সার্বিক সহায়তা দেন তারা। বেলা ১১টায় জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। প্রথম আলো জামালপুরের প্রতিনিধি আবদুল আজিজের প্রারম্ভিক বক্তব্যের পর অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর বন্ধুসভার তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ মো. আবদুল হাই আলহাদী শিক্ষার্থীদের দক্ষতা, সততা ও হৃদয়বত্তা অর্জনের আহ্বান জানান। প্রথম আলোর উপবার্তা সম্পাদক কাজী আলিম-উজ-জামান কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের ক্ষেত্রে শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, এআইয়ের সহযোগিতা নিলেও এর বশ্যতা স্বীকার করা যাবে না। মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম শিক্ষার্থীদের মাদক, মিথ্যা ও মুখস্থবিদ্যাকে না বলার শপথ পাঠ করান। অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী নৈশিন জাহান তার অর্থনৈতিক সংকট ও সংগ্রামের গল্প তুলে ধরে সবার নজর কাড়ে। সংবর্ধনা হিসেবে শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট, ডিজিটাল সার্টিফিকেট, বিনা মূল্যে এআই কোর্স এবং কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা পত্রিকার ছয় মাসের সাবস্ক্রিপশনে বিশেষ ছাড় দেওয়া হয়। অনুষ্ঠান শেষে জামালপুর বন্ধুসভার পরিবেশনায় সাংস্কৃতিক পর্ব এবং কণ্ঠশিল্পী সাদিকুর রহমানের সংগীত পরিবেশনের পাশাপাশি অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি আশেক মাহমুদ কলেজের সহকারী অধ্যাপক মো. মোজাহিদুর রহমান ও মো. রাশেদুল ইসলাম, জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক হিসাব আল মাহমুদ এবং জামালপুর জেলা স্কুলের সহকারী শিক্ষক মো. মিনজাহুল আবেদীন।

সংক্ষেপে:
জামালপুরে জিপিএ-৫ প্রাপ্ত ছয় শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রথম আলো ও বন্ধুসভার আয়োজনে এই উৎসবে শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
জামালপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল প্রথম আলো ও বন্ধুসভা

0 Comments