রাজধানীর মাদানী অ্যাভিনিউতে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নতুনভাবে চালু করা হয়েছে গ্যাস্ট্রো-লিভার, সার্জিক্যাল ও ট্রান্সপ্ল্যান্ট আইসিইউ। গত বুধবার প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। নতুন এই ইউনিটে ২৫টি পৃথক কেবিনে মোট ২৫টি শয্যা রয়েছে। এর মধ্যে জটিল গ্যাস্ট্রো-লিভার রোগ ও বড় ধরনের সার্জারির রোগীদের জন্য ১৪ শয্যার আইসিইউ এবং লিভার ট্রান্সপ্ল্যান্ট ও ট্রান্সপ্লান্ট-পরবর্তী রোগীদের জন্য ৬ শয্যার স্বতন্ত্র ট্রান্সপ্ল্যান্ট আইসিইউ রাখা হয়েছে। এসব আইসিইউতে সার্বক্ষণিক বায়ু পরিশোধন ব্যবস্থা এবং দিনব্যাপী সূর্যের আলোর সুবিধা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা, উপদেষ্টা আখতার মাহমুদ, ইউনাইটেড হেলথকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক নিজামউদ্দিন হাসান, ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান এ কিউ এম মোহসেন এবং দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হাসপাতালের চেয়ারম্যান এ কিউ এম মোহসেন বলেন, এই উদ্যোগের মাধ্যমে দেশের জটিল রোগের চিকিৎসাকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়া এবং রোগীদের দেশেই সর্বোচ্চ মানের সেবা দেওয়ার সুযোগ তৈরি করাই তাদের লক্ষ্য।
রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো ২৫ শয্যার গ্যাস্ট্রো-লিভার, সার্জিক্যাল ও ট্রান্সপ্ল্যান্ট আইসিইউ।


0 Comments