ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। স্থানীয় সময় শুক্রবার সকালে নিউইয়র্কে কুয়েতের স্থায়ী মিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই নেতা। প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের সম্পর্কের বিকাশ এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, তাঁদের আমল থেকে দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহযোগিতার যে ভিত্তি তৈরি হয়েছে, সময়ের সঙ্গে তা আরও প্রসারিত হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে জনগণের কল্যাণে এই সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর তিনি গুরুত্ব দেন। বৈঠকে শ্রমশক্তি রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার বিষয়ে মতবিনিময় হয়। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা করেন দুই নেতা। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার বিষয়ে উভয় পক্ষ ঐকমত্য প্রকাশ করে। রাজনৈতিক নেতৃত্বের উচ্চপর্যায়ের যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি অর্থনীতি, জনশক্তি ও অন্যান্য সম্ভাবনাময় খাতে সহযোগিতা বাড়াতে দুই নেতাই প্রত্যয় ব্যক্ত করেন।

সংক্ষেপে:
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

0 Comments