রাজধানীর সূত্রাপুরের শ্যামবাজারে পারিবারিক বিরোধের জেরে নিজ ঘরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ সৌদিপ্রবাসী মো. ইমন মারা গেছেন। আজ রোববার বেলা ১১টা ৫০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ইমনের শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। গতকাল শনিবার বিকেলে পারিবারিক বিরোধের জেরে ২৫ বছর বয়সী প্রবাসী ইমন ঘরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এই ঘটনায় তিনিসহ একই পরিবারের মোট পাঁচজন দগ্ধ হয়েছিলেন। দগ্ধ অন্যরা হলেন তাঁর বাবা সিদ্দিক মেম্বার, দুই ফুফাতো ভাই মো. রাজীব ও মো. ধনু ওরফে আরিফ এবং চাচাতো বোন মোছা. তানিয়া। দগ্ধদের মধ্যে রাজীব ও ধনু পেশায় ইলেকট্রিশিয়ান এবং তানিয়া স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। বর্তমানে অন্যান্য দগ্ধ ব্যক্তিরাও চিকিৎসাধীন রয়েছেন।
রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিরোধের জেরে ঘরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ সৌদিপ্রবাসী মো. ইমন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই ঘটনায় একই পরিবারের আরও চারজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


0 Comments