ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

গভীর নিম্নচাপ ভারতের উপকূল অতিক্রম করতে পারে, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

গভীর নিম্নচাপ ভারতের উপকূল অতিক্রম করতে পারে, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও পশ্চিম দিকে এগিয়ে উত্তরপশ্চিম ও পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আজ রাতেই ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার ২৩ সেপ্টেম্বর আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, সকাল ৬টায় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। সংস্থাটির তথ্য অনুযায়ী, গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

সংক্ষেপে:
বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আজ রাতে ভারতের উপকূল অতিক্রম করতে পারে। পরিস্থিতি বিবেচনায় দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
গভীর নিম্নচাপ ভারতের উপকূল অতিক্রম করতে পারে, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

0 Comments