যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং তার স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশন্স লিমিটেডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরীসহ পরিবারের চার সদস্যের বিদেশগমনে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ দেন। দুদকের উপপরিচালক ও অনুসন্ধান দলের দলনেতা মো. জাহাঙ্গীর আলমের করা আবেদনের ভিত্তিতে আদালত এই নির্দেশ প্রদান করেন। দুদকের পক্ষ থেকে জানানো হয়, তৌহিদুল ইসলাম চৌধুরী, তার স্ত্রী সাইদা মুনা তাসনিম এবং তাদের পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে যোগসাজশের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় দুই হাজার কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানা যায় যে অভিযুক্ত ব্যক্তিরা দেশ ত্যাগ করতে পারেন, যা তদন্ত কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারে। এই আশঙ্কার পরিপ্রেক্ষিতে তাদের বিদেশযাত্রা রোধে আদালতের দ্বারস্থ হয় দুদক। আদালতের এই নিষেধাজ্ঞার আওতায় আসা চারজন হলেন তৌহিদুল ইসলাম চৌধুরী, তার স্ত্রী সাইদা মুনা তাসনিম, এবং তাদের দুই সন্তান আলাতী আজফার চৌধুরী ও জাভেদ অপগেন হেপেন। উভয় পক্ষের আবেদনের ওপর শুনানি শেষে আদালত অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের এই আদেশ দেন।
দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধane সাবেক হাইকমিশনার সাইদা মুনা তাসনিম ও স্বামীসহ চারজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।


0 Comments