ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

ইতিহাস ও ঐতিহ্য নিয়ে ফেনী বন্ধুসভার ব্যতিক্রমী পাঠচক্রের আসর অনুষ্ঠিত

ইতিহাস ও ঐতিহ্য নিয়ে ফেনী বন্ধুসভার ব্যতিক্রমী পাঠচক্রের আসর অনুষ্ঠিত

দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রাচীন ও ঐতিহ্যবাহী জনপদ ফেনীতে ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে প্রকাশিত বই নিয়ে একটি পাঠচক্রের আসর অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর বিকেলে শহরের আর্য সাংস্কৃতিক কেন্দ্রে ফেনী বন্ধুসভার উদ্যোগে এই আসরটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুরুতেই ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্যে অনন্য ফেনী বইটির সারসংক্ষেপ তুলে ধরেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কিশোর চক্রবর্তী। এরপর বন্ধুসভার অন্যান্য সদস্যরাও বইটি পাঠ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী বন্ধুসভার উপদেষ্টা ও জাসাস ফেনী জেলার সভাপতি কাজী ইকবাল আহমদ, বন্ধুসভার উপদেষ্টা এবং দৈনিক অজেয় বাংলার সাহিত্য ও ক্রীড়া সম্পাদক নুরুল আমিন হৃদয়, আর্য সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক সমর দেবনাথ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ফেনী বন্ধুসভার সাধারণ সম্পাদক দিপংকর রায় চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় নাথ, সাংস্কৃতিক সম্পাদক রাইসা ফারুক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক স্বাক্ষর চক্রবর্তী, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক অর্ণব রায় চৌধুরীসহ সংগঠনের অন্যান্য বন্ধুরা। উল্লেখ্য, ফেনী জেলা ভাষাশহীদ আবদুস সালাম, কৃষক বিদ্রোহের নায়ক শমশের গাজী এবং রাজনীতিবিদ হাবিবুল্লাহ বাহার চৌধুরীর জন্মভূমি হিসেবে পরিচিত।

সংক্ষেপে:
ফেনীর ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্য নিয়ে প্রকাশিত বই নিয়ে পাঠচক্রের আসর করেছে ফেনী বন্ধুসভা। শহরের আর্য সাংস্কৃতিক কেন্দ্রে এই আয়োজন সম্পন্ন হয়।
ইতিহাস ও ঐতিহ্য নিয়ে ফেনী বন্ধুসভার ব্যতিক্রমী পাঠচক্রের আসর অনুষ্ঠিত

0 Comments