রংপুরের পীরগাছায় বাবাকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগে দুই দিন পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন ২২ বছর বয়সী ছেলে হাসানুর রহমান। রোববার সন্ধ্যায় তিনি পীরগাছা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। নিহত মাহাবুর রহমান ওরফে মহুবারের বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টারপাড়া এলাকার মৃত ময়েজ উদ্দিনের সন্তান ছিলেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মাহাবুর রহমান ও তাঁর ছেলে হাসানুর রহমানের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হাসানুর তাঁর বাবার বুকে ছুরি দিয়ে আঘাত করেন। পরিবারের লোকজন ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাঁর মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগাছা থানার পুলিশ পরিদর্শক তদন্ত আমিরুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত হাসানুর রহমান আত্মগোপন করেছিলেন এবং পরবর্তীতে রোববার সন্ধ্যায় তিনি নিজেই থানায় এসে আত্মসমর্পণ করেন।
রংপুরের পীরগাছায় পারিবারিক কলহের জেরে বাবাকে ছুরিকাঘাতে হত্যার দুই দিন পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত ছেলে হাসানুর রহমান।


0 Comments