ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কক্সবাজারের স্বর্ণ ব্যবসায়ীর শেষকৃত্য সম্পন্ন

ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কক্সবাজারের স্বর্ণ ব্যবসায়ীর শেষকৃত্য সম্পন্ন

কক্সবাজার শহরের টেকপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা এবং প্রখ্যাত স্বর্ণ ব্যবসায়ী মং খিন ম্যা প্রকাশ আ ফ্রু রাখাইনের শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার বিকেলে কক্সবাজার বিমানবন্দরসংলগ্ন কেন্দ্রীয় মহাশশ্মানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। এর আগে গত বৃহস্পতিবার সকালে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনিসংক্রান্ত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। চেন্নাই থেকে গত শনিবার তাঁর মরদেহ কক্সবাজারে নিয়ে আসা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে বিশিষ্ট এই ব্যবসায়ীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

সংক্ষেপে:
ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কক্সবাজারের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী মং খিন ম্যা প্রকাশ আ ফ্রু রাখাইনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কক্সবাজারের স্বর্ণ ব্যবসায়ীর শেষকৃত্য সম্পন্ন

0 Comments