ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

পশ্চিম তীরে পণ্য নিষেধাজ্ঞার জেরে পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল

পশ্চিম তীরে পণ্য নিষেধাজ্ঞার জেরে পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানি ও বাণিজ্যের ওপর যুক্তরাজ্যসহ মোট ১২টি দেশ নিষেধাজ্ঞা আরোপের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। এর অংশ হিসেবে পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। পাশাপাশি ইন্টারন্যাশনাল গাজা সাপোর্ট সেন্টার থেকেও ব্রিটিশ প্রতিনিধিদের সরিয়ে দেওয়া হয়েছে। পূর্ব জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ কনস্যুলেট থেকে পশ্চিম তীরে অভিবাসনসংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা হতো এবং রামাল্লায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করা হতো। অন্যদিকে গাজা উপত্যকায় স্থিতিশীলতা ফেরানো ও ত্রাণ কার্যক্রম সমন্বয়ের কাজ করে গাজা সাপোর্ট সেন্টারটি। যুক্তরাজ্যসহ স্পেন, ফ্রান্স ও কানাডার মতো দেশগুলো এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। ২০২৪ সালে আন্তর্জাতিক আদালতের রায়ে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সামরিক উপস্থিতিসহ পুরো দখলদারত্ব বেআইনি ঘোষণা করা হয়েছিল এবং যুক্তরাজ্য ওই রায়ের সঙ্গে একমত পোষণ করে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সন্ত্রাসী কার্যক্রম ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং পশ্চিম তীরের কিছু এলাকায় ফিলিস্তিনিদের জাতিগত নির্মূলের জন্য এরাই দায়ী, অথচ ইসরায়েল সরকার এ বিষয়ে চোখ বন্ধ করে রেখেছে। তিনি আরও বলেন, সরকারের অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও দখলদারত্ব বেআইনি মনে করার প্রতিফলন থাকা উচিত। শুধু পণ্য আমদানি নয়, বরং বসতিগুলোয় নির্মাণকাজ, অবকাঠামো উন্নয়ন বা অর্থায়নে সহায়তা করা কোম্পানি এবং দখলদারত্বকে এগিয়ে নিতে সহায়তা করে এমন অস্ত্র বিক্রির ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই পরিস্থিতিকে ব্রিটিশ পররাষ্ট্রনীতিতে এক নতুন শুরুর পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন এড মিলিব্যান্ড। তবে এর ফলে যুক্তরাজ্য ও ইসরায়েলের সম্পর্ক কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন লন্ডনে ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জোমলট। তিনি ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্তকে যুক্তরাজ ও ফিলিস্তিনের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে উল্লেখ করে বলেন, ব্রিটেনের এই পদক্ষেপ ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্রের স্বাধীনতার পথ সুগম করতে সহায়তা করবে। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে বিশ্লেষকদের মতে, ১২টি দেশের এই সম্মিলিত পদক্ষেপে ইসরায়েলের ৫৯ বছরের দখলদারত্ব বা পশ্চিম তীর দখলের অনিবার্য প্রক্রিয়া থামবে—এমন লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।

সংক্ষেপে:
পশ্চিম তীরে পণ্য আমদানিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জবাবে পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল।
পশ্চিম তীরে পণ্য নিষেধাজ্ঞার জেরে পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল

0 Comments