ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান

মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান

সারাদেশের ন্যায় মানিকগঞ্জেও যথাযথ ভাবগাম্ভীর্য ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন মানরায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে দিবসের সূচনা করা হয়। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মো. সারওয়ার আলম, সিভিল সার্জন ডা. আইভি ফেরদৌস এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামির রশিদ খান। এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহজাহান সিরাজ, পল্লী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রশাসনের প্রতিনিধি, এলজিইডির কর্মকর্তা, মানিকগঞ্জ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমিতে দিবসটির তাৎপর্য নিয়ে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

সংক্ষেপে:
মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস। পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে জেলা প্রশাসন।
মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান

0 Comments