ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

সৌদি আরবের সুরক্ষায় মক্কা প্রতিরক্ষা জোটের সেনাপ্রধানদের জরুরি বৈঠক

সৌদি আরবের সুরক্ষায় মক্কা প্রতিরক্ষা জোটের সেনাপ্রধানদের জরুরি বৈঠক

সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং ভূখণ্ডগত অখণ্ডতা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞার কথা জানিয়েছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। শুক্রবার রাজধানী রিয়াদে মক্কা প্রতিরক্ষা জোটের তিন দেশের সেনাপ্রধানদের অংশগ্রহণে এক জরুরি বৈঠকে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। আল আরাবিয়ার প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইরাক ও ইয়েমেন থেকে ইরান-সমর্থিত মিলিশিয়াদের ধারাবাহিক হামলার মুখে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই এই বৈঠকের ডাক দেওয়া হয়। বৈঠকে অংশ নেওয়া সামরিক প্রতিনিধিরা পারস্পরিক প্রতিশ্রতিকে দ্রুত এবং ফলপ্রসূ সামরিক সহযোগিতায় রূপ দেওয়ার উপায় নিয়ে মতবিনিময় করেন। প্রতিরক্ষা জোটের নিয়ম অনুযায়ী, জোটভুক্ত যেকোনো একটি দেশের ওপর আক্রমণ পরিচালিত হলে তা সব সদস্য রাষ্ট্রের ওপর হামলা বলে গণ্য করা হবে। এ সময় পাকিস্তানের ও তুরস্কের সেনাপ্রধানরা সৌদি নাগরিকদের নিরাপত্তা রক্ষা এবং দেশটির সুরক্ষায় সৌদি সশস্ত্র বাহিনীর পেশাগত দক্ষতার উচ্চ প্রশংসা করেন। বৈঠকে তিন দেশেরই শীর্ষ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংক্ষেপে:
সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় রিয়াদে মক্কা প্রতিরক্ষা জোটের সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশটির সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান ও তুরস্ক।
সৌদি আরবের সুরক্ষায় মক্কা প্রতিরক্ষা জোটের সেনাপ্রধানদের জরুরি বৈঠক

0 Comments