জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর ল্যাপটপ চুরির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে তিনি এই অভিযোগ করেন। রাশেদ খাঁনের দাবি অনুযায়ী, ২০১৯ সালে ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকাকালীন নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীর ল্যাপটপ চুরি করেছিলেন। ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে ছাত্র ফেডারেশনের তৎকালীন দায়িত্বশীল নেতারা একটি তদন্ত কমিটি গঠন করেছিলেন বলে তিনি উল্লেখ করেন। রাশেদ খাঁন আরও দাবি করেন, তদন্ত কমিটি বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহ করে অভিযোগের সত্যতা পাওয়ার পর নাসীরুদ্দীন পাটওয়ারীকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছিল। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত অনেকেই বিষয়টি জানতেন বলেও তার দাবি। ল্যাপটপ চুরির দায়ে বহিষ্কারের পর কিছু সময় রাজনীতিতে নিষ্ক্রিয় থাকলেও পরবর্তীতে এবি পার্টিতে যোগ দিয়ে তিনি পুনরায় সক্রিয় হন। রাশেদ খাঁন দাবি করেছেন যে, এবি পার্টির নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ওঠা এই অভিযোগের বিষয়ে অবগত ছিলেন না। ফেসবুক পোস্টের শেষাংশে তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আরও একটি চুরির অভিযোগ এনে তার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উত্থাপন করেন।
এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ল্যাপটপ চুরির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।


0 Comments