দেশের চারটি নতুন ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার প্রাথমিক অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্ষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এই ব্যাংকগুলোকে এখন লেটার অব ইনটেন্ট বা এলওআই প্রদান করা হবে এবং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তারা কার্যক্রম পরিচালনা করতে পারবে। প্রাথমিক অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো ভুটানের ডিকে ব্যাংকের উদ্যোক্তায় ডিজিটাল ব্যাংকিং অব ভুটান, বিকাশের শেয়ারধারীদের উদ্যোগে বিকাশ ডিজিটাল ব্যাংক, বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন ও স্কয়ার গ্রুপের উদ্যোগে নোভা ডিজিটাল ব্যাংক এবং রবির মূল প্রতিষ্ঠান আজিয়াটা লিমিটেডের উদ্যোগে বুস্ট ডিজিটাল ব্যাংক। পাশাপাশি পূর্বে প্রাথমিক অনুমোদনপ্রাপ্ত কড়ি ডিজিটাল ব্যাংককেও এলওআই দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য আবেদন আহ্বান করা হলে মোট ১৩টি প্রতিষ্ঠান আবেদনপত্র জমা দিয়েছিল। এসব উদ্যোগের সাথে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী, ক্ষুদ্রঋণদাতা সংস্থা, মোবাইল অপারেটর এবং মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলো যুক্ত রয়েছে। পরবর্তীতে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া বিভিন্ন কারণে স্থগিত থাকলেও নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর পূর্বের আবেদনগুলোর মধ্য থেকেই এই চারটি প্রতিষ্ঠানকে কার্যক্রম শুরুর বিষয়ে সম্মতি প্রদান করল কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ।
চারটি নতুন ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।


0 Comments