ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

অফিসে কেন দশ কেজি মিষ্টি খাওয়ালেন ইমতিয়াজ, জানাল সহকর্মীরা

অফিসে কেন দশ কেজি মিষ্টি খাওয়ালেন ইমতিয়াজ, জানাল সহকর্মীরা

অফিসে ১০ কেজি মিষ্টি খাইয়ে সহকর্মীদের মধ্যে রহস্যের জন্ম দিয়েছেন ইমতিয়াজ নামের এক ব্যক্তি। তার এমন কাণ্ডে সহকর্মীদের মাঝে শুরু হয় নানা গুঞ্জন। কেউ ভেবেছেন নতুন চাকরি হয়েছে, আবার কেউ ধরে নিয়েছেন তিনি সপরিবারে বিদেশ চলে যাচ্ছেন। অফিসের স্মোকিং জোনে চলা এসব আলোচনার একপর্যায়ে বিষয়টি গড়ায় মানবসম্পদ বা এইচআর বিভাগের পর্যন্ত। বিকেলে এ নিয়ে একটি মিটিংও ডাকা হয়। সেখানে সবার কৌতূহলের অবসান ঘটিয়ে ইমতিয়াজ জানান তার খুশির আসল কারণ। তিনি জানান, তার স্ত্রী বাপের বাড়িতে গিয়ে সেখানকার পৈতৃক স্টোররুমে এক ড্রাম তেল খুঁজে পেয়েছেন। পূর্বপুরুষদের রেখে যাওয়া এই তেল পাওয়ার আনন্দেই তিনি অফিসে ডাবল মিষ্টি বিতরণ করেছেন। বর্তমান বাজারে তেলের চড়া দামের মধ্যে এই খবর শোনার পর ইমতিয়াজকে নিয়ে সহকর্মীদের মনে ঈর্ষার পাশাপাশি নতুন আশার সঞ্চার হয়েছে। অনেকেই তখন নিজ নিজ স্ত্রীকে বাপের বাড়ি যাওয়ার কথা বলে মেসেজ পাঠাতে শুরু করেন।

সংক্ষেপে:
অফিসে দশ কেজি মিষ্টি খাইয়ে রহস্যের জন্ম দিয়েছেন ইমতিয়াজ। শেষ পর্যন্ত জানা গেল তার এমন খুশির পেছনের আসল কারণ।
অফিসে কেন দশ কেজি মিষ্টি খাওয়ালেন ইমতিয়াজ, জানাল সহকর্মীরা

0 Comments