ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

চার দিনের সরকারি সফর শেষ করে গতকাল রোববার রাতে জাপান থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাপ্রধান তার এই জাপান সফরে আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থেকে প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশি খেলোয়াড়দের খেলা সরাসরি উপভোগ করেন এবং তাদের অনুপ্রাণিত করেন। সফরকালে সেনাপ্রধান অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধানদের সঙ্গে বিভিন্ন আলোচনা সভায় অংশ নেন। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, এই উচ্চপর্যায়ের মতবিনিময় বাংলাদেশের ক্রীড়া খাতের সার্বিক অগ্রগতি, আন্তর্জাতিক সম্পর্ক জোরদার এবং বৈশ্বিক ক্রীড়াঙ্গনে দেশের অংশগ্রহণ আরও সুদৃঢ় করতে বিশেষ ভূমিকা রাখবে। গত বুধবার চার দিনের সরকারি সফরে জাপান গিয়েছিলেন সেনাপ্রধান।

সংক্ষেপে:
চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন সেনাপ্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান।
চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

0 Comments