ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

বাবার মতোই বাসের চাকায় প্রাণ গেল কায়সারের, দুই দশক পর শোকের ছায়া পরিবারে

বাবার মতোই বাসের চাকায় প্রাণ গেল কায়সারের, দুই দশক পর শোকের ছায়া পরিবারে

সৌদি আরবে বাসচাপায় বাবার মৃত্যুর দুই দশক পর একই কায়দায় চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কায়সার হামিদ (২৫) নামের এক তরুণ। গত বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল নিয়ে কর্মস্থলে যাওয়ার পথে হাটহাজারী এলাকায় বাসচাপায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত কায়সার হামিদ চট্টগ্রামের রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজারের সিকদারপাড়ার বাসিন্দা এবং নগরের হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি নগরের একটি থাই অ্যালুমিনিয়াম কারখানায় হিসাব বিভাগে চাকরি করতেন। শনিবার দুপুরে গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। স্বজনেরা জানান, ২০০৪ সালে পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় বাসচাপায় মারা যান কায়সারের বাবা ফিরোজ আহমদ। সে সময় তিন বছরের শিশু ছিলেন কায়সার। দুই দশক পর স্বামীর মতো একইভাবে ছেলেকে হারিয়ে বারবার জ্ঞান হারাচ্ছেন কায়সারের মা রোজী আকতার। গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের হাটহাজারীর নজুমিয়াহাট বাজারে কাপ্তাইমুখী এবি ট্রাভেলস নামের একটি বাস কায়সারের মোটরসাইকেলটিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে নগরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। দুর্ঘটনার খবর পেয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ছুটে আসেন কায়সারের চাচা মোজাম্মেল হক। মদুনাঘাট পুলিশ তদন্তকেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম জানান, কায়সারের মোটরসাইকেলটিকে চাপা দেওয়া বাসটি জব্দ করা হয়েছে।

সংক্ষেপে:
সৌদি আরবে বাবার মৃত্যুর দুই দশক পর চট্টগ্রামের রাউজানে বাসচাপায় প্রাণ হারালেন কায়সার হামিদ নামের এক তরুণ।
বাবার মতোই বাসের চাকায় প্রাণ গেল কায়সারের, দুই দশক পর শোকের ছায়া পরিবারে

0 Comments