ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান ও তাঁর চালক রিমান্ডে

তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান ও তাঁর চালক রিমান্ডে

রাজধানীর তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান এবং তাঁর গাড়িচালক গোলাম মাওলাকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমানের ছয় দিন এবং চালক গোলাম মাওলার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিকেলে আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক মাসুদুর রহমান। শুনানিতে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আতিকুর রহমান খান রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এই আদেশ দেন। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানী গুলশান থেকে তাঁদের আটক করে পুলিশ। পরবর্তীতে গত ১৮ জুন তেজগাঁও থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। মামলার বিবরণে প্রকাশ পায়, ১৮ জুন সকাল পৌনে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনালসংলগ্ন শহীদ তাজউদ্দীন আহমদ সরণিতে নিষিদ্ধঘোষিত সংগঠনের কর্মী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা একটি মিছিল বের করেন। দেশের পরিস্থিতি অস্থিতিশীল করা এবং জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে আসামিরা লাঠিসোঁটা ও উসকানিমূলক ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে তাঁরা জনমনে আতঙ্ক সৃষ্টি করতে ককটেলের বিস্ফোরণ ঘটান বলেও অভিযোগে বলা হয়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেল, উসকানিমূলক ব্যানার ও প্ল্যাকার্ড উদ্ধার করা হয়। উল্লেখ্য, মাহফুজুর রহমান চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসন থেকে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

সংক্ষেপে:
রাজধানীর তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান ও তাঁর গাড়িচালককে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান ও তাঁর চালক রিমান্ডে

0 Comments