ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান, নিউইয়র্কে সংবাদ সম্মেলনে উঠে এলো দ্বিপাক্ষিক নানা ইস্যু

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান, নিউইয়র্কে সংবাদ সম্মেলনে উঠে এলো দ্বিপাক্ষিক নানা ইস্যু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে নৈশভোজে সস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে বিভিন্ন বৈঠকে অংশ নেওয়ার পর স্থানীয় সময় বিকেলে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সফর ও বৈঠকের বিস্তারিত তুলে ধরেন সংশ্লিষ্টরা। স্থায়ী মিশনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহাদী আমিন জানান, মার্কিন প্রেসিডেন্টের দেওয়া নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন কেন্দ্র করে বেশ কয়েকটি বৈঠক ও কর্মসূচিতে যোগ দেন সরকারপ্রধান। ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. হুমায়ন কবির জানান, বাংলাদেশে বিনিয়োগের পাশাপাশি রাজনীতি ও সামরিক খাতে পূর্ণ সমর্থন দিতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। অন্যদিকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান জানান, দেশে বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছে এবং শরণার্থী শিবিরে থাকা এসব মানুষের জন্য আরও আন্তর্জাতিক অর্থায়ন প্রয়োজন। রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি দ্বিপাক্ষিক ও সাইডলাইন বৈঠকে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি। এ ছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, ঢাকায় নিজস্ব কার্যালয় খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে প্রযুক্তি জায়ান্ট মেটা। শিক্ষা, ব্যবসা এবং ডিজিটাল প্ল্যাটফর্মসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে এই প্রতিষ্ঠানটি সহযোগিতা করতে আগ্রহী বলে উল্লেখ করেন তিনি।

সংক্ষেপে:
মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কে স্থায়ী মিশনের প্রেস ব্রিফিংয়ে উঠে আসে রোহিঙ্গা সংকট, তুরস্কের সমর্থন এবং মেটার কার্যালয় খোলার আগ্রহের কথা।
মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান, নিউইয়র্কে সংবাদ সম্মেলনে উঠে এলো দ্বিপাক্ষিক নানা ইস্যু

0 Comments