কক্সবাজার বড় বাজার এলাকার মাছ বাজারের ব্যবসা প্রতিষ্ঠান অপি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ছৈয়দ আকবরের প্রায় ৬ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের ম্যানেজার নুর মোহাম্মদের বিরুদ্ধে। গত ২২ সেপ্টেম্বর থেকে অভিযুক্ত ম্যানেজারের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা যাচ্ছে না বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী। ব্যবসায়ী ছৈয়দ আকবর জানান, ব্যক্তিগত নানা ব্যস্ততার কারণে গত ৪ মাস ১৬ দিন তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত সময় দিতে পারেননি। এই দীর্ঘ সময়ে ব্যবসার হিসাবপত্র পরীক্ষা করে প্রায় ৪ লাখ টাকার লাভের গরমিলের তথ্য পান তিনি। পাশাপাশি বিভিন্ন হোটেল থেকে বਕায়া মাছের পাওনা বাবদ প্রায় ২ লাখ টাকা নুর মোহাম্মদ নিজেই গ্রহণ করেছেন বলে অভিযোগ করেন তিনি। পরবর্তী সময়ে কয়েকটি হোটেলের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ওই অর্থ ম্যানেজারকে বুঝিয়ে দিয়েছেন বলে নিশ্চিত করেন। এছাড়া দোকান ও বাসা ভাড়ার নাম করে আরও ৬৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সব মিলিয়ে প্রায় ৬ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে জানিয়েছেন অপি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। হিসাব নিকাশ যাচাইয়ের সময় অভিযুক্ত ম্যানেজার আত্মসাৎকৃত অর্থ ফেরত দেওয়ার আশ্বাস দিলেও পরদিন থেকেই তিনি মোবাইল বন্ধ করে লাপাত্তা হয়ে যান। নুর মোহাম্মদের বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে ০১৮১৮-৯০৯৩৯০ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী এবং তাকে খুঁজে পেতে সহযোগিতাকারীকে পুরস্কৃত করার ঘোষণাও দিয়েছেন। তবে এই বিষয়ে অভিযুক্ত নুর মোহাম্মদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুরো ঘটনার সত্যতা তদন্ত সাপেক্ষে নির্ধারিত হবে।
কক্সবাজার বড় বাজার এলাকার এক ব্যবসায়ীর প্রায় সাড়ে ছয় লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ম্যানেজার নুর মোহাম্মদের বিরুদ্ধে। গত ২২ সেপ্টেম্বর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।


0 Comments