ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ জন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ জন

কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার এক আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় ছিনতাই প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গত ২৪ ঘণ্টায় এই অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাদমান সিহাব (৩০) কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব টেকপাড়া এলাকার মঞ্জুর আলমের ছেলে। ছিনতাইয়ের অভিযোগে আটক সাদ্দাম হোসেন (২৩) পেশকার পাড়ার মো. সেলিমের ছেলে। মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর নুনিয়ারছড়া এলাকার মৃত ফজল গনির ছেলে মো. আলমগীর (৫২), মোহাম্মদ রিয়াদের স্ত্রী রুমা আক্তার (১৯) এবং মোহাম্মদ আলমের স্ত্রী জমিলা খাতুনকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদক সেবনের অভিযোগে ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ তারাবনিয়ার ছড়ার মো. বাহাদুর (৪৭), একই ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটার আবদুর রহিম (২৬) এবং ৯ নম্বর ওয়ার্ডের ঘোনাপাড়ার মো. ইউসুফকে (২৪) আটক করা হয়। অন্যদিকে ধর্তব্য অপরাধে জড়িত থাকার অভিযোগে মুন্সীগঞ্জ সদর থানার চুড়াইন এলাকার শিবলী হাওলাদার (৪১) ও ঈদগাঁও উপজেলার ভাদীরতলার ছোটন ধরকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, গ্রেপ্তারকৃত সব আসামিকে যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংক্ষেপে:
কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় এই অভিযান পরিচালনা করে পুলিশ।
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ জন

0 Comments