ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

হবিগঞ্জে আবাসিক মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

হবিগঞ্জে আবাসিক মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার একটি আবাসিক মাদ্রাসায় সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে সাদেকুল ইসলাম নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার হওয়া সাদেকুল ইসলাম নবীগঞ্জ উপজেলার পিরিজপুর গ্রামের বাসিন্দা। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর রাতে শহরের রাজনগরের দি রোজেস স্কুলের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্মীয় শিক্ষা দেওয়ার কথা বলে কৌশলে জান্নাতুল মাওয়া কওমী মাদ্রাসায় নিয়ে যান শিক্ষক সাদেকুল। সেখানে রাতে তাকে বলাৎকার করা হয় এবং ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকি দেওয়া হয়। পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি তার পরিবারকে জানালে এলাকায় উত্তেজনা তৈরি হয়। গত রবিবার রাত ১০টার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। সোমবার বিকেলে আদালতের মাধ্যমে অভিযুক্ত শিক্ষককে কারাগারে পাঠানো হয়।

সংক্ষেপে:
হবিগঞ্জে আবাসিক মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে সাদেকুল ইসলাম নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
হবিগঞ্জে আবাসিক মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

0 Comments