ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

চট্টগ্রামে বিশ্বখ্যাত কারাতে প্রশিক্ষক শিহান মানাবু মুরাকামির বিশেষ প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রামে বিশ্বখ্যাত কারাতে প্রশিক্ষক শিহান মানাবু মুরাকামির বিশেষ প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত

চট্টগ্রামে বিশ্বখ্যাত কারাতে প্রশিক্ষক শিহান মানাবু মুরাকামি (৮ম ডান)-এর পরিচালনায় দিনব্যাপী একটি বিশেষ কারাতে সেমিনার সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেশিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেমিনারের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাবেক সভাপতি শাহাজাদা আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SKIF বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্য শেখ দিদারউদ্দিন ও ইকবাল আহমদ খান, সিনিয়র কারাতেকার আবু মাসুদ, সরওয়ার খসরু, আবু সুফিয়ান ঝিনুক এবং সিজেকেএসের কারাতে প্রশিক্ষক আরিফ চৌধুরী। দিনব্যাপী এই আয়োজনে প্রধান প্রশিক্ষক শিহান মানাবু মুরাকামি অংশগ্রহণকারী কারাতেকাদের নানা কারাতে কৌশল, প্রশিক্ষণ পদ্ধতি এবং শিতোকান কারাতের মৌলিক বিষয়গুলোর ওপর প্রশিক্ষণ প্রদান করেন। সেমিনারে চট্টগ্রামের প্রায় আড়াই শ কারাতেকা অংশ নেন। সন্ধ্যায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম. এ. মালেক। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক সাঈদ নুরুজ্জামান, যিনি অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক কারাতে ইভেন্টের জন্য নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান। সমাপনী বক্তব্যে সভাপতি শাহাজাদা আলম চট্টগ্রামে কারাতে চর্চার পরিধি বিস্তার এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের সুযোগ তৈরির ওপর বিশেষ জোর দেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি ও প্রধান প্রশিক্ষকসহ অন্যান্য অতিথিরা সেমিনারে অংশ নেওয়া কারাতেকাদের হাতে সনদপত্র তুলে দেন।

সংক্ষেপে:
চট্টগ্রামে বিশ্বখ্যাত কারাতে প্রশিক্ষক শিহান মানাবু মুরাকামির পরিচালনায় দিনব্যাপী বিশেষ কারাতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রায় আড়াই শ কারাতেকা অংশ নেন।
চট্টগ্রামে বিশ্বখ্যাত কারাতে প্রশিক্ষক শিহান মানাবু মুরাকামির বিশেষ প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত

0 Comments