চলতি বছরের শুরুতে নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর থেকেই আন্তর্জাতিক দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে জার্মান ভাষার সিরিজ আনফ্যামিলিয়ার। গুপ্তচরবৃত্তির পটভূমিতে নির্মিত ছয় পর্বের এই থ্রিলারটির মূল আকর্ষণ কেবল আন্তর্জাতিক ষড়যন্ত্র নয়, বরং এক দম্পতির সম্পর্ক, তাঁদের লুকানো অতীত এবং ভেঙে পড়তে থাকা পারিবারিক জীবন। সিরিজটিতে সাবেক দুই জার্মান বৈদেশিক গোয়েন্দা সংস্থা বিএনডির এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন সুসানে ভল্ফ ও ফেলিক্স ক্রেমার। বার্লিনে পরিচয় গোপন করে নিরাপদ আশ্রয়কেন্দ্র চালিয়ে যাওয়া এই দম্পতির শান্ত জীবনে ঝড় ওঠে ১৬ বছর আগের এক বেলারুশ অভিযানকে কেন্দ্র করে। রুশ গোয়েন্দা কর্মকর্তা জোসেফ কোলিভের পুনরাবির্ভাব এবং পুরোনো শত্রুদের দৌরাত্ম্যে তাদের বর্তমান অস্তিত্ব হুমকির মুখে পড়ে। মেরেট ও সাইমনের চরিত্রে সুসানে ভল্ফ ও ফেলিক্স ক্রেমারের সাবলীল অভিনয় এবং জোসেফ কোলিভ চরিত্রে স্যামুয়েল ফিনজির কাজ সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। পল কোটসের সৃষ্টি এবং লেনার্ট রুফ ও ফিলিপ লাইনেমানের পরিচালনায় সিরিজটি নেটফ্লিক্সের অ-ইংরেজি ভাষার কনটেন্টের তালিকায় প্রথম সপ্তাহ থেকেই শীর্ষে অবস্থান নেয়। নেটফ্লিক্সের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে সিরিজটি তিন কোটির বেশি বার দেখা হয়েছে এবং ৩৫টি দেশের নেটফ্লিক্সের তালিকার শীর্ষে উঠেছিল। রটেন টমেটোজে ইতিবাচক রিভিউ পাওয়া এই সিরিজটি অ্যাকশন, রহস্য এবং পারিবারিক ড্রামার এক অনবদ্য মিশ্রণ হিসেবে দর্শক ও সমালোচকদের মনোযোগ আকর্ষণ করেছে।
নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই আন্তর্জাতিক দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে জার্মান স্পাই থ্রিলার সিরিজ আনফ্যামিলিয়ার। দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন ও গুপ্তচরবৃত্তির গল্প নিয়ে নির্মিত এই সিরিজটি প্রথম ছয় মাসেই তিন কোটির বেশি বার দেখা হয়েছে।


0 Comments