ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সিএনজির মুখোমুখি সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় এক রোহিঙ্গার মৃত্যু

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সিএনজির মুখোমুখি সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় এক রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলকারী দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নয়জন আহত হয়েছেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ হাশিম (৩৪) নামের এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১৮-এর এফ/৩০ ব্লকের ত্রিমুখী সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ হাশিম ক্যাম্প-১৭-এর এইচ/৭৫ ব্লকের নুর আলমের ছেলে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে ওই ত্রিমুখী সড়কে দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালক ও যাত্রাসহ মোট নয়জন আহত হন। খবর পেয়ে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ হাশিমের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তার মৃত্যু হয়। রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে কিছু নির্দিষ্ট যান ছাড়া সাধারণ যানবাহন চলাচলের ওপর বিধিনিষেধ রয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে সংশ্লিষ্টদের ম্যানেজ করে দীর্ঘদিন ধরে ক্যাম্পের ভেতর নিয়মিত সিএনজি চলাচল করছে এবং এপিবিএনের কিছু সদস্যকে এর জন্য মাসোহারা দেওয়া হয়। তাদের দাবি, দিনের পাশাপাশি রাতেও অনিয়ন্ত্রিতভাবে সিএনজি চলাচলের কারণে সরু ও ব্যস্ত সড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের এপিবিএন ইন্সপেক্টর মোপ্র্র্র্র্র্র্র মো. নাহিদ জানান, ক্যাম্প-১৮-এ সিএনজি সংঘর্ষে আহতদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। তবে অবৈধভাবে সিএনজি চলাচল ও এপিবিএন সদস্যদের মাসোহারা নেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, এ ধরনের কোনো বিষয় তাদের জানা নেই।

সংক্ষেপে:
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত নয়জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে।
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সিএনজির মুখোমুখি সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় এক রোহিঙ্গার মৃত্যু

0 Comments