ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সোমবার ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেনাসদরে এই সাক্ষাতে অংশ নেয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়। এ সময় মার্কিন রাষ্ট্রদূত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় বাংলাদেশের অবদানের কথা উল্লেখ করেন। এছাড়া ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিকের (ইউএসএআরপিএসি) সঙ্গে ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং’ যৌথ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পেশাদারত্ব, শৃঙ্খলা ও কর্মদক্ষতার প্রশংসা করেন মার্কিন রাষ্ট্রদূত। আইএসপিআর জানায়, চার দিনের সরকারি সফর শেষে গত রোববার রাতে জাপান থেকে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে তিনি গত বুধবার চার দিনের সফরে জাপান গিয়েছিলেন। সফরকালে তিনি বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থেকে অংশগ্রহণকারী বাংলাদেশি খেলোয়াড়দের খেলা উপভোগ করেন এবং তাঁদের উৎসাহ দেন। পাশাপাশি অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন সেনাপ্রধান।

সংক্ষেপে:
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সাক্ষাতকালে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা ও পারস্পরিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা

0 Comments