ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

মাঝ আকাশে ইঞ্জিনে তেল সংকট: কোচিতে এয়ার ইন্ডিয়ার আবুধাবিগামী বিমানের জরুরি অবতরণ

মাঝ আকাশে ইঞ্জিনে তেল সংকট: কোচিতে এয়ার ইন্ডিয়ার আবুধাবিগামী বিমানের জরুরি অবতরণ

ভারতের কেরালা রাজ্যের কোচি থেকে আবুধাবিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ মাঝ আকাশে জ্বালানি সংকটে পড়ে জরুরি অবতরণ করেছে। সোমবার সকালে উড্ডয়নের কিছুক্ষণ পরই যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে বিমানটি পুনরায় কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-এর বরাতে জানা গেছে, বোয়িং ৭৩৭ সিরিজের ‘নাইন-৪১৫’ ফ্লাইটটি উড্ডয়নের প্রায় ৫০ মিনিট পর পাইলটরা লক্ষ্য করেন যে প্রথম ইঞ্জিনে তেলের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে গেছে। উদ্ভূত পরিস্থিতিতে ঝুঁকি এড়াতে পাইলটরা দ্রুত আলোচনা করে বিমানটি কোচিতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। এয়ার ইন্ডিয়ার একটি সূত্র জানিয়েছে, তেলের চাপ এতটাই কমে গিয়েছিল যে ফেরার পথে দুর্ঘটনা এড়াতে একটি ইঞ্জিন বন্ধ করে দিতে বাধ্য হন পাইলটরা। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে বিমানে থাকা সবাই নিরাপদ ও অক্ষত আছেন। তবে ঠিক কী কারণে এই যান্ত্রিক গোলযোগ দেখা দিল, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য দেয়নি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। বিমানে কতজন যাত্রী ও ক্রু ছিলেন তাও জানানো হয়নি। উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের জুনে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড্ডয়নের পরপরই ইঞ্জিন বিকল হয়ে বিধ্বস্ত হয়েছিল, যাতে প্রাণ হারিয়েছিলেন দুই শতাধিক মানুষ।

সংক্ষেপে:
মাঝ আকাশে জ্বালানি সংকটে পড়ে ভারতের কেরালায় জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার একটি আবুধাবিগামী উড়োজাহাজ। যান্ত্রিক ত্রুটির কারণে একটি ইঞ্জিন বন্ধ করে দিতে হলেও সব যাত্রী নিরাপদ আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মাঝ আকাশে ইঞ্জিনে তেল সংকট: কোচিতে এয়ার ইন্ডিয়ার আবুধাবিগামী বিমানের জরুরি অবতরণ

0 Comments