দেশের শীর্ষস্থানীয় স্যানিটারিওয়্যার ও বাথওয়্যার ব্র্যান্ড রোসা এবার কুমিল্লায় তাদের কার্যক্রম শুরু করেছে। শহরের চকবাজার এলাকার শুদ্ধির পুকুরপাড়ের নূরপুর চৌমুহনীতে মেসার্স আলম স্টোর নামক নতুন শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত শনিবার অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোসার হেড অব বিজনেস মোহাম্মদ রেজাউল ইসলাম সিদ্দিকী, সিনিয়র মার্কেটিং ম্যানেজার সৈয়দ নাহিদুর রহমান, ডেপুটি মার্কেটিং ম্যানেজার এস এম নাহিন এবং রোসা স্যানিটারিওয়্যায়ের হেড অব সেলস বিশ্বজিৎ পালসহ অন্যান্যরা। এই নতুন শোরুমটিতে রোসার আধুনিক ডিজাইন, গুণগত মান এবং কার্যকারিতার চমৎকার সমন্বয়ে প্রস্তুত বিভিন্ন স্যানিটারিওয়্যার ও বাথওয়্যার পণ্য প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। এর মাধ্যমে কুমিল্লা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের ক্রেতারা সরাসরি রোসার পণ্যগুলো পর্যবেক্ষণ করার পাশাপাশি তাদের আধুনিক বাথরুমের জন্য প্রয়োজনীয় মানসম্মত সমাধান বেছে নেওয়ার সুযোগ পাবেন।
কুমিল্লার চকবাজারে যাত্রা শুরু করলো রোসার নতুন শোরুম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যান্ডটির শীর্ষ কর্মকর্তারা। এর ফলে স্থানীয় গ্রাহকরা সহজেই আধুনিক স্যানিটারিওয়্যার ও বাথওয়্যার সংগ্রহ করতে পারবেন।


0 Comments