ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

কুমিল্লায় মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় নারী নিহত

কুমিল্লায় মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় নারী নিহত

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের চাপায় রোকেয়া বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রোকেয়া বেগম দাউদকান্দি উপজেলার মালিগাঁও ইউনিয়নের কালাসোনা গ্রামের আব্দুল লতিফ মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোকেয়া বেগম একটি লোকাল বাসে করে ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডে নামেন। এরপর বাজারের উদ্দেশ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় ফুটওভার ব্রিজের নিচ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। সে সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী এশিয়া ট্রান্সপোর্ট নামের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের মেয়ে লিপি আক্তার জানান, তার বড় বোন গৌরীপুরে থাকেন এবং সেখান থেকে তাদের মা নিজের বাড়িতে ফিরছিলেন। ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ডে নেমে রাস্তা পার হওয়ার সময় বাসটি তার মাকে কেড়ে নেয়। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) ফারুক ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয় এবং নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার পর স্বজনদের খবর দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ঘটনাস্থলের কাছেই ফুটওভার ব্রিজ রয়েছে। বাসটি শনাক্ত এবং চালককে আটকের চেষ্টা চলছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংক্ষেপে:
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির বাসের চাপায় রোকেয়া বেগম নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার দুপুরে ইলিয়টগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ফুটওভার ব্রিজের নিচ দিয়ে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লায় মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় নারী নিহত

0 Comments